Piano বাজানোর স্বপ্ন দেখেছেন? এবার শুরু করুন একদম শুরু থেকে!

সেরা মেন্টর, প্রফেশনাল কারিকুলাম, মিউজিক ক্যারিয়ার গাইডলাইন এবং বেস্ট সাপোর্ট নিয়ে সাজানো আমাদের এই কোর্স।

Piano Lesson For Everyone

শেখার জন্য আমাদেরই কেনো বেছে নেবেন?

সঠিক শেখার শুরু

অসংখ্য মানুষ শুরুতেই ভুল টেকনিকে শেখা শুরু করে আর সেই ভুলই তাদের পুরো পথটাই কঠিন করে তোলে। তাই আমরা বিশ্বাস করি, শেখার শুরুটা হওয়া উচিত একদম সঠিক পথে।

ইন্সট্রুমেন্ট সাপোর্ট

আমাদের ক্লাসে রয়েছে প্রয়োজনীয় সব ইন্সট্রুমেন্ট সাপোর্ট ও প্র্যাকটিস সুবিধা যাতে আপনি নির্ভরতার সঙ্গে শেখা শুরু করতে পারেন। এমনকি অনলাইন শিক্ষার্থীদের জন্যও থাকছে হাই কোয়ালিটি ভিডিও টিউটোরিয়াল, ইন্টারেকটিভ প্র্যাকটিস টুলস এবং গাইডলাইন যাতে আপনি ঘরে বসেই সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারেন।

ছোট ব্যাচে বেশি মনোযোগ

প্রতি গ্রুপে সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থী যার ফলে সবাইকে আলাদা ফিডব্যাক ও পর্যাপ্ত প্র্যাকটিস টাইম নিশ্চিত করা যায়।

রেগুলার প্রোগ্রেস ট্র্যাকিং

প্রতি সপ্তাহে আপনার শেখার অগ্রগতি যাচাই করা হবে ও সবাইকে আলাদা ভাবে ফিডব্যাক পাবেন।

কী এমন আছে এই কোর্সে, যা অন্য কোথাও নেই?

শেখার শুরুটা সহজ ধাপে ধাপে

হাতের পজিশন থেকে স্কেল, কর্ড আর মেলোডি বাজানো শিখবেন একদম সহজ স্টেপে।

স্পেশাল ফিঙ্গার ডেভেলপমেন্ট মেথড

প্রতি ক্লাসে থাকছে ফিঙ্গার স্ট্যাবিলিটি আর ফ্লেক্সিবিলিটির জন্য সুনির্দিষ্ট প্র্যাকটিস।

জনপ্রিয় মেলোডি

বাংলা, ইংরেজি ও ওয়েস্টার্ন স্টাইলের জনপ্রিয় মেলোডি শিখুন সহজ ও মজাদার উপায়ে।

ভিডিও ও PDF লেসন

প্রতিটি লেসনের ভিডিও রেকর্ড এবং সংক্ষিপ্ত নোট PDF ফাইলে পাবেন, যেটা রিভিশন সহজ করবে।

রেগুলার ফিডব্যাক

আপনি পাঠানো ভিডিওর মাধ্যমে পাবেন আমাদের সরাসরি ফিডব্যাক ও পরামর্শ।

কোর্স ইন্সট্রাক্টর

Sadi.webp

হ্যালো এভ্রিওয়ান!

আমি সাদি মোহাম্মদ। গত ৫ বছর ধরে আমি Shohortoli Band-এর কীবোর্ডিস্ট হিসেবে বাজাচ্ছি এবং প্রায় ১ বছর ধরে কাজ করছি Tarun Band-এর সাথেও। এর পাশাপাশি দেশের নানা ছোট-বড় ব্যান্ডের সাথে Guest Artist হিসেবে মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে, যা আমাকে দিয়েছে স্টেজ সেন্স এবং লাইভ মিউজিকের আসল স্বাদ।
শুধু বাংলাদেশ নয় বরং অস্ট্রেলিয়া, আমেরিকা, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরও পিয়ানো শেখানোর সুযোগ হয়েছে আমার। তাদের শেখাতে গিয়ে আমি বুঝেছি, শেখার ভাষা এক হলেও শেখানোর ধরন হতে হয় মানুষভেদে ভিন্ন, এটাই আমার শেখানোর পদ্ধতিকে করেছে আরও গভীর ও কার্যকর।

শুধু বললেই তো হবে না, প্রমাণও কিন্তু অবশ্যই দরকার!

ডেমো ক্লাস দেখুন, তারপর সিদ্ধান্ত নিন!

আমরা বুঝি একজন শিক্ষার্থী হিসেবে আপনার অধিকার আছে – কোনো কোর্সে সময় ও টাকা বিনিয়োগ করবেন তা যাচাই করার। তাই আমরা রাখছি ফ্রি ডেমো ক্লাসের সুযোগ।
আপনার সময় নষ্ট হোক, সেটা আমরা চাই না। তাই ডেমো ক্লাসে সব খুঁটিনাটি বুঝে তারপর এনরোল করুন।

আপনাদের মনে থাকা প্রশ্নের উত্তর!

সাধারণভাবে ৫ বছর বয়স থেকে শেখা শুরু করা যায়। তবে যেকোনো বয়সেই শেখা সম্ভব।
হ্যাঁ, শেখা যাবে। তবে বাসায় প্র্যাকটিস করার জন্য কীবোর্ড থাকলে শেখা দ্রুত হয়।
না, একদম নতুনরাও ভর্তি হতে পারেন। কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড লাগবে না।
প্রাথমিক লেভেল শিখতে সাধারণত ৩-৬ মাস সময় লাগে, যদি নিয়মিত প্র্যাকটিস করা হয়।
কিছু কোর্সে ট্রায়াল ক্লাস বা ফ্রি কনসালটেশন দেওয়া হয়।
হ্যাঁ, সম্ভব হলে মেকআপ ক্লাস বা ব্যাচ পরিবর্তনের সুযোগ দেওয়া হয়।

অফলাইনে ফ্রি ডেমো ক্লাস করতে